Posts

মৃত্যুর আগে তোফাজ্জলের সাথে কী কথা হয়েছিল ভাবীর?

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গণপিটুনিতে তোফাজ্জল নামে এক যুবকের মৃত্যুর ঘটনা আলোড়ন ফেলেছে। মৃত্যুর আগে তার সাথে কথা হয়েছিল বলে যমুনা টেলভিশনকে জানিয়েছেন নিহতের ভাবী শরীফা বেগম। তিনি জানান, গতকাল বুধবার রাত ১০টার দিকে তোফাজ্জলের সাথে ফোনে তার কথা হয়। জানায়, মোবাইল চুরির দায়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তারা টাকা চাচ্ছে বলেও জানায়। একটু পর আরেকজন ফোন দিয়ে কথা বলতে বলে। এ সময় ফোনে থাকা ব্যক্তিকে শরীফা জানান, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন। তাকে ছেড়ে দেয়ার অনুরোধও করেন। শরীফা আরও জানান, গত রাতে তার কাছে একাধিক ফোন আসে। ফোনে একজন ব্যক্তি তোফাজ্জলের সাথে তার সম্পর্ক জানতে চায়। ভাবী হন বলার পর সেই ব্যক্তি তোফাজ্জলের অভিভাবকদের ফোন নম্বরও চায়। শরীফা বলেন, একজন ফোনে দুই লাখ টাকা চান। বলেন, টাকা না দিলে আপনার দেবরকে মেরে ফেলা হবে। । প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গণপিটুনিতে তোফাজ্জল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ৩ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, জালাল আহমেদ, মোত্তাকীন সাকিন, মোহাম্মদ সুমন। এ ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প...

এবার যে প্রস্তুতি ও পরিকল্পনা ঘোষণা জামায়াতে ইসলামীর

Image
  বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে। সেইসঙ্গে ইসলামী দলগুলোর সঙ্গে জোট করারও পরিকল্পনা রয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়েতের আয়োজনে রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশের যেসব জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভালো ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই। সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সূরা পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় সূরা পরিষদের সদস্য ও ইসলামি এডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূইয়া, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সভাপতি মাওলানা আ. জব্বার, সাবেক জেলা আমির মইনউদ্দিন আহম্মেদ, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা, মাওলানা মজিবুর রহমান নিয়াজী, ইঞ্জিনিয়ার আ. বাকী, অধ্যাপক মোহাম্মদ আলী খান, মো. আব্দুল্লাহ, আবু সাইদ মুন্...

যে কারণে এমন ভয়াবহ সংঘর্ষ, দুই খতিবের বর্ণনায় উঠে এলো আসল তথ্য

Image
বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে ভাঙচুরও চালানো হয়। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বায়তুল মোকাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেলেও মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মসজিদের ভেতরে এ ধরনের ঘটনা ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছে। এ ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছেন ঘটনার কেন্দ্রে থাকা খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম। জানা যায়, বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করতে দূর-দূরান্ত থেকেও অনেকে আসেন। সাধারণত জুমার নামাজের ইমামতি করেন মসজিদের খতিব। তবে বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমীন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এত দিন অন্য দায়িত্বশীলদের দিয়ে সেই দায়িত্ব পালন করানো হতো। দেশের অনেক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সরকার পতনের পর আত্মগোপনে গেছেন বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমীন। অবশ্য এই সময় অসুস্থ ছিলেন বলে জানান রুহুল আমীন। প্রায় দুই মাস পর শুক্রবার তিনি...

ঢাবিতে নিহত তোফাজ্জলের সাবেক পুলিশ ভাইয়ের বন্ধুর স্ট্যাটাস ভাইরাল, যা জানালেন তিনি

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটক তোফাজ্জল (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত তোফাজ্জল প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলো। এ অবস্থায় কিছুদিনের মধ্যেই তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। যার কারণে পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো তোফাজ্জল। নিহত তোফাজ্জল এর ভাই (মৃত নাসির, সাবেক পুলিশ ছিলেন। তার সহকর্মী (পুলিশ) বন্ধু সম্প্রতি ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক একাউন্টে একটি হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়েছেন। যা নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। সেই পোস্টটি পাঠকদের সামনে হুবহু তুলে ধরা হল- প্রিয় নাসির, আশা করি বাবা মাকে নিয়ে পরম করুনাময় আল্লাহর কাছে ভালো আছো। জীবনের ভাল মন্দ সবকিছুই শেয়ার করতি। এই যেমন তোর বিয়ে করা, বাচ্চা হওয়া থেকে শুরু করে তোর বাবার রোড এক্সিডেন্টে মারা যাওয়ার কথা, তোর মায়ের অসুস্থতা এবং তার মারা যাওয়ার কথা। তোর ভাই তোফাজ্জলকে তোর সাথে পিরোজপুর এনে তোর সাথে রাখা।তার মটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা। একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক এবং তাকে না পেয়ে তার ক...

২৬ সেপ্টেম্বর দেশে কী হবে?

Image
  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে এখন একটাই আলোচনা—‘২৬ সেপ্টেম্বর কী হবে?’ এ নিয়ে নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন ২৬ তারিখ নিয়ে। কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন, কেউ আবার করছেন রসিকতাও। ফেসবুকে ‘২৬ তারিখ’ লিখে সার্চ দিলেই বোঝা যায় কি-ওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং। সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমটির এক লাখ ৪৬ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছে। ফেসবুকে এক নেটিজেন স্যাটায়ার করে লিখেছেন, ‘২৬ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন?’ আরেকজন লিখেছেন, ‘২৬ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে!’ ‘২৬ সেপ্টেম্বর কী হবে?’ এই প্রশ্নে সয়লাব ফেসবুক। ছবিটি স্ক্রিনশট নেয়া এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, টেলিগ্রামভিত্তিক একটি গেম নিয়ে আলাপ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। গেমটির নাম হামস্টার কমব্যাট। যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে গেমস কারেন্সি (কয়েন, কি ইত্যাদি) অর্জন করা যায়। ফেসবুক, এক্স (টুইটার) ও ইউটিউবে অনেকেই এই গেমটির ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন, ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোক...

হুজুর আমার সঙ্গে স্বামী-স্ত্রীর মতো ব্যবহার করেছে

Image
  মাদরাসার এক শিক্ষার্থীকে মেয়ে বানিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছেন এলাকায় ‘হুজুর’ বলে ব্যাপক পরিচিত এক মাদরাসা শিক্ষক। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজে’লার উচাখিলা এলাকায় এ ঘ’টনা ঘটে। গত শুক্রবার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে মে’য়ের পরিবারের লোকজন বিচার চাইতে গেলে ঘটনাটি প্রকাশ পায়। জানা গেছে, অ’ভিযুক্ত ব্যক্তি উম্মাহাতুল মোকমেনিন আদর্শ ম’হিলা মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আবুল মনসুর। উপজে’লার তারুন্দিয়া ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের মো. বছির উদ্দিনের ছেলে। গত প্রায় ১০ বছর আগে তিনি পাশের উচাখিলা বাজারের জমি ক্রয় করে বাড়ি করেন। বাসার সামনেই গড়ে তোলেন মাদরাসা। কোরআন শিক্ষার পাশপাশি একাধিক শিক্ষক রেখে তিনি এখানে কোচিং ব্যবসাও করেন। এলাকার প্রায় শতাধিক শিক্ষার্থী মাদরাসাটিতে পড়াশোনা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল মনসুর এলাকাতেই দুটি বিয়ে করেছেন। দুই স্ত্রীও এক স’ঙ্গে বসবাস করেন। এ অবস্থায় পাশের একটি গ্রামের কিশোরীকে মেয়ে’ বানিয়ে ওই বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করেন। একপর্যায়ে ওই কিশোরীর পরিবারকে রাজি করিয়ে নিজ খরচে মাদরাসায় রেখেই পড়াশোনা করানোর দায়িত্ব নেন। এর মধ্যে তার কু-মতলবের ক...

‘আপনার স্বামী আর্মিতে, আমার স্ত্রীও ডাক্তার— চলেন পরকীয়া করি’

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক খালেদ বিন আমিরের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা, কুৎসা রটানো, অপেশাদার আচরণসহ নানা অভিযোগ উঠেছে। এছাড়াও এই শিক্ষকের বিরুদ্ধে পরকীয়ারও অভিযোগ রয়েছে। এ নিয়ে তাকে শিক্ষকতার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে আন্দোলনে রয়েছেন বিভাগটির সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া স্মারকলিপির দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্টদের। স্মারকলিপিতে বিভাগটির সাধারণ শিক্ষার্থীরা বলছে—শিক্ষক খালেদ বিন আমির বিশ্ববিদ্যালয় বহির্ভূত নারী কেলেঙ্কারি, অনুষদের অন্য বিভাগের শিক্ষার্থীদের হেনস্তা, বিভাগের নারী শিক্ষার্থীদের হেনস্তা, অযাচিত কটূক্তি, বিভাগের নারী সহকর্মীর নামে ছাত্রদের সামনে কটূক্তি, সহকর্মীদের নামে কুৎসা রটানো, পাঠদানে অপারগতা, অপেশাদার আচরণ করেছেন। ইতোমধ্যে এই বিষয়ক যথেষ্ট প্রমাণাদি সংগ্রহ করা হয়েছে। এসব অপরাধের দায়ে শিক্ষকতার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের আবেদনপত্রে স্বাক্ষর করতে হবে। শিক্ষার্থীরা বলছেন, আমরা বিভাগে অভিযোগ প্রমানাদিসহ ২৭ আগস্ট স্মারকলিপি দিয়েছিলাম। এর আগে ২৫ আগস্ট বিভাগকে ৩ কার্যদিবসের আল্টিমেটাম দেওয়া হয়েছি...