Posts

Showing posts from September, 2024

মৃত্যুর আগে তোফাজ্জলের সাথে কী কথা হয়েছিল ভাবীর?

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গণপিটুনিতে তোফাজ্জল নামে এক যুবকের মৃত্যুর ঘটনা আলোড়ন ফেলেছে। মৃত্যুর আগে তার সাথে কথা হয়েছিল বলে যমুনা টেলভিশনকে জানিয়েছেন নিহতের ভাবী শরীফা বেগম। তিনি জানান, গতকাল বুধবার রাত ১০টার দিকে তোফাজ্জলের সাথে ফোনে তার কথা হয়। জানায়, মোবাইল চুরির দায়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তারা টাকা চাচ্ছে বলেও জানায়। একটু পর আরেকজন ফোন দিয়ে কথা বলতে বলে। এ সময় ফোনে থাকা ব্যক্তিকে শরীফা জানান, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন। তাকে ছেড়ে দেয়ার অনুরোধও করেন। শরীফা আরও জানান, গত রাতে তার কাছে একাধিক ফোন আসে। ফোনে একজন ব্যক্তি তোফাজ্জলের সাথে তার সম্পর্ক জানতে চায়। ভাবী হন বলার পর সেই ব্যক্তি তোফাজ্জলের অভিভাবকদের ফোন নম্বরও চায়। শরীফা বলেন, একজন ফোনে দুই লাখ টাকা চান। বলেন, টাকা না দিলে আপনার দেবরকে মেরে ফেলা হবে। । প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গণপিটুনিতে তোফাজ্জল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ৩ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, জালাল আহমেদ, মোত্তাকীন সাকিন, মোহাম্মদ সুমন। এ ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প...

এবার যে প্রস্তুতি ও পরিকল্পনা ঘোষণা জামায়াতে ইসলামীর

Image
  বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে। সেইসঙ্গে ইসলামী দলগুলোর সঙ্গে জোট করারও পরিকল্পনা রয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়েতের আয়োজনে রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশের যেসব জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভালো ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই। সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সূরা পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় সূরা পরিষদের সদস্য ও ইসলামি এডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূইয়া, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সভাপতি মাওলানা আ. জব্বার, সাবেক জেলা আমির মইনউদ্দিন আহম্মেদ, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা, মাওলানা মজিবুর রহমান নিয়াজী, ইঞ্জিনিয়ার আ. বাকী, অধ্যাপক মোহাম্মদ আলী খান, মো. আব্দুল্লাহ, আবু সাইদ মুন্...

যে কারণে এমন ভয়াবহ সংঘর্ষ, দুই খতিবের বর্ণনায় উঠে এলো আসল তথ্য

Image
বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে ভাঙচুরও চালানো হয়। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বায়তুল মোকাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেলেও মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মসজিদের ভেতরে এ ধরনের ঘটনা ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছে। এ ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছেন ঘটনার কেন্দ্রে থাকা খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম। জানা যায়, বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করতে দূর-দূরান্ত থেকেও অনেকে আসেন। সাধারণত জুমার নামাজের ইমামতি করেন মসজিদের খতিব। তবে বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমীন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এত দিন অন্য দায়িত্বশীলদের দিয়ে সেই দায়িত্ব পালন করানো হতো। দেশের অনেক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সরকার পতনের পর আত্মগোপনে গেছেন বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমীন। অবশ্য এই সময় অসুস্থ ছিলেন বলে জানান রুহুল আমীন। প্রায় দুই মাস পর শুক্রবার তিনি...

ঢাবিতে নিহত তোফাজ্জলের সাবেক পুলিশ ভাইয়ের বন্ধুর স্ট্যাটাস ভাইরাল, যা জানালেন তিনি

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটক তোফাজ্জল (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত তোফাজ্জল প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলো। এ অবস্থায় কিছুদিনের মধ্যেই তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। যার কারণে পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো তোফাজ্জল। নিহত তোফাজ্জল এর ভাই (মৃত নাসির, সাবেক পুলিশ ছিলেন। তার সহকর্মী (পুলিশ) বন্ধু সম্প্রতি ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক একাউন্টে একটি হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়েছেন। যা নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। সেই পোস্টটি পাঠকদের সামনে হুবহু তুলে ধরা হল- প্রিয় নাসির, আশা করি বাবা মাকে নিয়ে পরম করুনাময় আল্লাহর কাছে ভালো আছো। জীবনের ভাল মন্দ সবকিছুই শেয়ার করতি। এই যেমন তোর বিয়ে করা, বাচ্চা হওয়া থেকে শুরু করে তোর বাবার রোড এক্সিডেন্টে মারা যাওয়ার কথা, তোর মায়ের অসুস্থতা এবং তার মারা যাওয়ার কথা। তোর ভাই তোফাজ্জলকে তোর সাথে পিরোজপুর এনে তোর সাথে রাখা।তার মটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা। একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক এবং তাকে না পেয়ে তার ক...

২৬ সেপ্টেম্বর দেশে কী হবে?

Image
  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে এখন একটাই আলোচনা—‘২৬ সেপ্টেম্বর কী হবে?’ এ নিয়ে নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন ২৬ তারিখ নিয়ে। কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন, কেউ আবার করছেন রসিকতাও। ফেসবুকে ‘২৬ তারিখ’ লিখে সার্চ দিলেই বোঝা যায় কি-ওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং। সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমটির এক লাখ ৪৬ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছে। ফেসবুকে এক নেটিজেন স্যাটায়ার করে লিখেছেন, ‘২৬ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন?’ আরেকজন লিখেছেন, ‘২৬ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে!’ ‘২৬ সেপ্টেম্বর কী হবে?’ এই প্রশ্নে সয়লাব ফেসবুক। ছবিটি স্ক্রিনশট নেয়া এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, টেলিগ্রামভিত্তিক একটি গেম নিয়ে আলাপ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। গেমটির নাম হামস্টার কমব্যাট। যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে গেমস কারেন্সি (কয়েন, কি ইত্যাদি) অর্জন করা যায়। ফেসবুক, এক্স (টুইটার) ও ইউটিউবে অনেকেই এই গেমটির ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন, ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোক...

হুজুর আমার সঙ্গে স্বামী-স্ত্রীর মতো ব্যবহার করেছে

Image
  মাদরাসার এক শিক্ষার্থীকে মেয়ে বানিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছেন এলাকায় ‘হুজুর’ বলে ব্যাপক পরিচিত এক মাদরাসা শিক্ষক। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজে’লার উচাখিলা এলাকায় এ ঘ’টনা ঘটে। গত শুক্রবার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে মে’য়ের পরিবারের লোকজন বিচার চাইতে গেলে ঘটনাটি প্রকাশ পায়। জানা গেছে, অ’ভিযুক্ত ব্যক্তি উম্মাহাতুল মোকমেনিন আদর্শ ম’হিলা মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আবুল মনসুর। উপজে’লার তারুন্দিয়া ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের মো. বছির উদ্দিনের ছেলে। গত প্রায় ১০ বছর আগে তিনি পাশের উচাখিলা বাজারের জমি ক্রয় করে বাড়ি করেন। বাসার সামনেই গড়ে তোলেন মাদরাসা। কোরআন শিক্ষার পাশপাশি একাধিক শিক্ষক রেখে তিনি এখানে কোচিং ব্যবসাও করেন। এলাকার প্রায় শতাধিক শিক্ষার্থী মাদরাসাটিতে পড়াশোনা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল মনসুর এলাকাতেই দুটি বিয়ে করেছেন। দুই স্ত্রীও এক স’ঙ্গে বসবাস করেন। এ অবস্থায় পাশের একটি গ্রামের কিশোরীকে মেয়ে’ বানিয়ে ওই বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করেন। একপর্যায়ে ওই কিশোরীর পরিবারকে রাজি করিয়ে নিজ খরচে মাদরাসায় রেখেই পড়াশোনা করানোর দায়িত্ব নেন। এর মধ্যে তার কু-মতলবের ক...

‘আপনার স্বামী আর্মিতে, আমার স্ত্রীও ডাক্তার— চলেন পরকীয়া করি’

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক খালেদ বিন আমিরের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা, কুৎসা রটানো, অপেশাদার আচরণসহ নানা অভিযোগ উঠেছে। এছাড়াও এই শিক্ষকের বিরুদ্ধে পরকীয়ারও অভিযোগ রয়েছে। এ নিয়ে তাকে শিক্ষকতার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে আন্দোলনে রয়েছেন বিভাগটির সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া স্মারকলিপির দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্টদের। স্মারকলিপিতে বিভাগটির সাধারণ শিক্ষার্থীরা বলছে—শিক্ষক খালেদ বিন আমির বিশ্ববিদ্যালয় বহির্ভূত নারী কেলেঙ্কারি, অনুষদের অন্য বিভাগের শিক্ষার্থীদের হেনস্তা, বিভাগের নারী শিক্ষার্থীদের হেনস্তা, অযাচিত কটূক্তি, বিভাগের নারী সহকর্মীর নামে ছাত্রদের সামনে কটূক্তি, সহকর্মীদের নামে কুৎসা রটানো, পাঠদানে অপারগতা, অপেশাদার আচরণ করেছেন। ইতোমধ্যে এই বিষয়ক যথেষ্ট প্রমাণাদি সংগ্রহ করা হয়েছে। এসব অপরাধের দায়ে শিক্ষকতার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের আবেদনপত্রে স্বাক্ষর করতে হবে। শিক্ষার্থীরা বলছেন, আমরা বিভাগে অভিযোগ প্রমানাদিসহ ২৭ আগস্ট স্মারকলিপি দিয়েছিলাম। এর আগে ২৫ আগস্ট বিভাগকে ৩ কার্যদিবসের আল্টিমেটাম দেওয়া হয়েছি...

নিজের অফিসের সেই ‘গোপন কক্ষ’ নিয়ে মুখ খুললেন মালা খান

Image
বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান নিজের অফিসের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন কক্ষের নিয়ে মুখ খুলেছেন। একটি সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেছেন, তার অফিসের আলোচিত গোপন কক্ষ আসলে গোপন ছিল না। এ বিষয়ে ওই অফিসের সবাই জানতেন। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা মহাব্বত (ঘাইনঞ্জানি) গ্রামের আবুল ফজল খানের মেয়ে মালা খান। বাবার চাকরির সুবাদে ঢাকায় লেখাপড়া করেন এবং বড় হন। তার চাচা গরু ব্যবসায়ী তোফাজ্জল খানের মাধ্যমে এলাকায় জমি ক্রয় ও গরু-ছাগল বেচাকেনা করতেন মালা খান। এলাকার কিছু লোককে সরকারি-বেসরকারি চাকরিও দিয়েছেন তিনি।সম্প্রতি তার অফিসে গোপন কক্ষ থাকার খবর দেখে অবাক হন স্থানীয়রা। সরেজমিনে অলোয়ার নিকলা মহাব্বত এলাকায় গিয়ে জানা গেছে, বিআরআইসিএমের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের তিন মেয়ের মধ্যে দুই মেয়ে কানাডায় পড়াশোনা করছেন। তার স্বামী মোস্তফা আনোয়ারও একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি দুই মেয়ের সঙ্গে কানাডায় বসবাস করছেন। তবে গুঞ্জন রয়েছে, স্বামী ও মেয়েদের জন্য কানাডায় বাড়ি কিনেছেন তিনি। গত ৫ আগস্ট ...

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

Image
  ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তবে আরও মামলা থাকায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আদালত তার জামিন মঞ্জুর করেন। গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। পরদিন শনিবার (২৪ আগস্ট) সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ওইদিন বিকেলে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেদিন আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে শামসুদ্দিন চৌধুরী মানিককে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় তাকে বেধড়ক কিল-ঘুষি মারা হয়। এতে তার অণ্ডকোষে গুরুতর আঘাত লাগে। আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ১২ সেপ্টেম্বর তাকে ছাড়পত্র (ডিসচার্জ) দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত আসছে…

উপদেষ্টা আসিফ-নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত

Image
  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের দলনিরপেক্ষ রাজনৈতিক ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দলটির ফেসবুক পেইজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি সংশ্লিষ্ট অন্তত ততোধিক নেতা।  ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার  সংগঠনটির কার্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনিও বিস্তারিত কিছু জানাতে চাননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে ২০২৩ সালের ৪ অক্টোবর ডাকসুর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি আত্মপ্রকাশ করে। সেদিন ছাত্রলীগের দাপটে মধুতে সংবাদ সম্মেলন করতে না পারলেও সংগঠনটির এক বছর পূর্ণ হওয়ার আগেই সরকারে ঠাঁই পেয়েছেন সংগঠনের দুই নেতা। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব পদে ছিলেন। এছাড়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন। স...

এবার যাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার

Image
  দেশে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান ছাড়াও সুফি মাজারে যেকোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে হামলায় জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দেয়া হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত কয়েকদিনে কিছু দুর্বৃত্তের দেশের সুফি মাজারগুলোতে হামলা চালানোর বিষয়টি অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং সুফি মাজার সম্পর্কিত যেকোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায়। এসব হামলার সঙ্গে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতিকে বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা সরকার...

পুতুলের বাংলাদেশে আসা নিয়ে এবার যা জানা গেল

Image
অক্টোবরে ঢাকায় পূর্ব নির্ধারিত আঞ্চলিক সম্মেলনের ভেন্যু বদলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল এই সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন কি না এমন আলোচনার মধ্যে এই সিদ্ধান্ত এল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। গণহত্যার দায়ে হাসিনার বিরুদ্ধে তদন্ত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। এরমধ্যে কিছু মামলায় অভিযুক্ত করা হয়েছে বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে। এমন পরিস্থিতিতে অক্টোবরে পূর্ব নির্ধারিত আঞ্চলিক সম্মেলন ঢাকায় হবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কারণ পুতুল ঢাকায় এলে তাকে গ্রেফতার করা হবে কি না এ নিয়ে নানা আলোচনা রয়েছে। তবে আপাতত এমন কোনো সমীকরণ নিয়ে ভাবতে হচ্ছে না। ঢাকার একটি সূত্র নিশ্চিত করেছে, ঢাকার পূর্ব ঘোষিত সম্মেলন হবে ভারতের নয়াদিল্লিতে। ফলে পুতুলকেও আসতে হচ্ছে না। সূত্রটি বলছে, আগামী ১৪ থেকে ১৮ অক্টোবর নয়াদিল্লিতে সম্মেলনটি হবে। ঢাকা এবং দিল্লির কূটনীতিক সূত্রের ভাষ্য, আন্তর্জাতিক পর্যায়ে...

প্রধান উপদেষ্টার আলোচনায় ডাক পেল যেসব রাজনৈতিক দল

Image
  অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার বিকেলে মতবিনিময়ে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় শুরু হবে বলে প্রধান উপদেষ্টা দপ্তরের প্রেস উইংয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। রাত ৮টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা মতবিনিময়ের কথা রয়েছে প্রধান উপদেষ্টার দৈনন্দিন সূচিতে। রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি, প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কারসহ নির্বাচনের বিষয় নিয়ে তাদের মতামত প্রধান উপদেষ্টাকে জানাবেন। এই ব্যাপারে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখব, তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে। শনিবার দুপুর ১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিকেলে কতটি রাজনৈতিক দল এই মতবিনিময়ের আমন্ত্রণ পেয়েছে তা নির্দিষ্ট করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানা যায়নি। তবে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে...

ফাতিমা কেন নাহিদের বোন পরিচয় দিয়েছিলেন, জানালেন নিজেই

Image
  ফাতিমা তাসনিম কানাডার বাংলাদেশ মিশনের পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বোন বলে খবর চাউর হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা বলছিলেন, নাহিদের জন্যই ‘বোন কোটায়’ এই চাকরি পান ফাতিমা। তবে গতকাল বুধবার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, ফাতিমা তাসনিম তার পরিবারের কেউ নন। বলেন, ‘ফাতিমা তাসনিম নামের ওই নারী আমার পরিবারের কেউ নন। তিনি কোথায় নিয়োগ পেয়েছেন, তা আমি জানি না।তিনি মূলত গণ-অধিকার পরিষদের নেত্রী।’ কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন চলাকালে গত ২৮ জুলাই একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনটিতে ফাতেমা তাসনিম রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন নাহিদ ইসলামসহ তিন সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে আল জাজিরায় কথা বলেন। প্রতিবেদনে তাঁকে নাহিদের বোন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। মূলত সেই সূত্র ধরেই ফাতিমাকে উপদেষ্টা নাহিদের বোন হিসেবে দাবি করছেন নেটিজেনরা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ফাতিমা তাসনিম। তিনি গতকাল বুধবার তার ফেসবুক পেজে একটি লাইভ করেন। তিনি বলেন, ‘আমি ...

আমি দেশের কাছাকাছি আছি, যাতে চট করে ঢুকে যেতে পারি: শেখ হাসিনা

Image
  গণঅভ্যুত্থানের পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ত্যাগের পর থেকেই বাংলাদেশে ছাত্র-জনতা হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। এরই মধ্যে সম্প্রতি দেশে থাকা একজন নেতাকর্মীর সাথে সাবেক এই প্রধানমন্ত্রীর কল রেকর্ড বিভিন্ন গনমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এখনো এই কল রেকর্ড এর সত্যতা যাচাই সম্ভব হয়নি কারো পক্ষেই। সেখানে শেখ হাসিনা জানান তিনি দেশের খুব কাছাকাছি রয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের কাছাকাছি আছি, যাতে চট করে ঢুকে পড়তে পারি। এছাড়া এসময় তিনি নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা ও দেন। অপরদিকে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সম্প্রতি প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে তাকে এ নিয়ে প্রশ্ন করা হয়।গতকাল বুধবার দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা যায়। সংবাদ সম্মেলনে এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে জবাবে জয়শঙ্কর স্পষ্ট তথ্য না দিয়ে সাংবাদিককে থামিয়ে দেন। তিনি শুধু বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা অন্তর্বর্ত...

অন্তর্বর্তী সরকারকে ‘খোঁচা’ দিলেন সজীব ওয়াজেদ জয়

Image
  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বাসভবন এবং সচিবালয়ের আশপাশে সব ধরনের গণজমায়েত ও সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সিদ্ধান্ত আসার পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। রোববার (২৫ আগস্ট) রাতে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩৫ শিক্ষার্থী আহত হয়। এরপর ওইদিন রাতেই ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে গণজমায়েত ও সভা-সমাবেশ নিষিদ্ধের কথা জানানো হয়। এদিকে এ ব্যাপারে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি নজরে পড়ে সজীব ওয়াজেদ জয়ের। তিনি এ সংক্রান্ত একটি সংবাদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিয়ে ক্যাপশন দেন তাতে। সোমবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক পেজে সজীব ওয়াজেদ জয় সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘সচিবালয় এলাকার আশপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করেছেন আমাদের বুদ্ধিজীবীরা। এরপরও দুই সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রশাসন...