Posts

Showing posts from August, 2024

ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বিরাট দুঃসংবাদ

Image
  বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ইউসিবিতে শেয়ারধারী পরিচালক ও অন্য দুটিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেওয়া হয়েছে। ইউসিবির নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরীর পরিবারের। ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক ছিল এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের নিয়ন্ত্রণে। তাঁরা সম্পর্কে মামা-ভাগনে ও চট্টগ্রামের ব্যবসায়ী। তিন ব্যাংকেই তাঁদের বড় অঙ্কের ঋণ ও তাঁদের নিয়োজিত জনবল রয়ে গেছে। পাশাপাশি সেলফিন ও আই ব্যাংকিং দিয়ে অন্য ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করা যাচ্ছে না মাধ্যমে অনেক ভোগান্তির মাধ্যমে পড়তে হচ্ছে গ্রাহকদের। তিন ব্যাংকে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করা ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠনের জন্য পাঁচজনকে পরিচালক/স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য থেকে চেয়ারম্যানও নির্দিষ্ট করে দিয়েছে ন...

কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি

Image
  কলকাতার আরজি কর কাণ্ডে উত্তাল গোটা ভারত। দোষীদের বিচারের দাবি ভারতজুড়ে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। এবার স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেয়েদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদে কড়া বার্তা দিলেন।  মোদি বলেছেন, মেয়েদের বিরুদ্ধে যারা অন্যায় করেন তাদের শাস্তি পাওয়া উচিত। সেইসঙ্গে মেয়েদের ওপর হওয়া কোনো অন্যায় সহ্য করবেন না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।  রোববার (২৫ আগস্ট) মহারাষ্ট্রের জলগাঁওতে একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মোদি আরও বলেছেন,  মেয়েদের বিরুদ্ধে কোনো পাপ কাজ সহ্য করব না। অপরাধীদের কঠিন সাজা নিশ্চিত করব। এই ধরনের অপরাধের কোনো ক্ষমা হয় না।  মহারাষ্ট্রের জলগাঁওতে ‘লাখপতি দিদি’ প্রকল্পের অনুষ্ঠানে এদিন মোদি নারীদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন।   গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। এরপরেই প্রতিবাদে নেমে পড়ে দেশটির হাজার হাজার মানুষ। ঘটনার পর এক সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ার পরও জনরোষ কমেনি।  এই ঘটনার ‘নিরপেক্ষ তদন্ত’, ‘ন্যায় বিচার’, ‘দোষীর শাস্তি’, এবং হা...

খুলে দেওয়া হলো ফারাক্কা বাঁধ, বন্যাঝুঁকিতে দেশের যেসব জেলা

Image
  ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। সোমবার (২৬ আগস্ট) গেটগুলো খুলে দেওয়া হয়। এতে একদিনে ১১ লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে। এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন নদ-নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন। সোমবার (২৬ আগস্ট) ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমে এ আশঙ্কার কথা জানান তিনি। এম আনোয়ার হোসেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপদজনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সোমবার ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পান...

আমাকে ছেড়ে দিন, দেশ ঠিক করে দেব: সালমান এফ রহমান

Image
  ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত ১৩ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর মিন্টো রোডে ডিবি পুলিশ কার্যালয়ে তার রিমান্ড চলছে। জিজ্ঞাসাবাদে ডিবিকে সালমান এফ রহমান তাকে ছেড়ে দিতে বলেন। তার ভাষ্য, আমাকে আটকে রাখলে, আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৮০ হাজার লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারব না। এতে দেশেরই ক্ষতি হবে। তাই আমাকে ছেড়ে দিন। আমি দেশ ঠিক করে দেব। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, ‘আপনি ঠিক করলে এখানেই করুন। কোর্টে গিয়ে কথা বলুন। কিন্তু আপনাকে ছাড়া হবে না। একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে।’ সালমান এফ রহমানের কাছে ডিবি জানতে চায়, গত নির্বাচনের আগে আওয়ামী লীগ কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সরকারের পতন ঠেকিয়ে দেয়? উত্তরে সালমান এফ রহমান বলেন, ‘আমরা আমেরিকার পক্ষেই আছি, এটা আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম। আমরা তাদেরকে আরও বুঝিয়েছিলাম বাংলাদেশকে...

জামায়াতের জন্য সুখবর

Image
বাংলাদেশ জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন আগামীকাল মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির। সোমবার (২৬ আগস্ট) দুপুরে হাইকোর্টের সামনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। শিশির মোহাম্মদ মনির বলেন,  স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি আগামীকালের মধ্যে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল হবে। শুধুমাত্র গণঅভ্যুত্থানের কর্মকাণ্ডকে ভিন্নখাতে নিতেই জামায়াতকে নিষিদ্ধ করা হয়। তিনি বলেন, তারা যে অভিযোগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে, আমরা বিগত সরকারের কাছে জানতে চেয়েছি কী ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কী সেই সন্ত্রাস, কী ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিটিস।  এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দিতে পারেনি। তিনি আরও বলেন, আমরা বর্তমান সরকারকে এটা বলেছি যে আপনাদের কাছে যদি নির্ভরযোগ্য কোনো তথ্য থাকে, কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, তাও আপনারা আমাদেরকে দেখাতে পারেন। বস্তুত অর্থে এটা একটা কথার কথা। শুধুমাত্র গণঅভ্যুত্থানকে একটি কর্মকাণ্ডকে ভিন্নদিকে প্রবাহিত করার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে আমরা মনে করি। সূত্র: কালবেলা

আনসার বিশৃঙ্খলা নিয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

Image
  রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের বিশৃঙ্খলার ঘটনা নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টার পর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রোববার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনাসদস্যরা বাংলাদেশ সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সব গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এদিন বিভিন্ন সময়ে আনুমানিক ১০ হাজার আনসার সদস্য একত্র হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের ৭ জন উপদেষ্টাসহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক, আনসার ও ভিডিপি সচিবালয়ে আগমন করেন এবং আনসার সদস্যদের সব দাবি মেনে নেন। এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও ভিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের ৩ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের ওপর অতর্কিত হামলা করে এব...

কী করতে চান, দ্রুত জনগণের সামনে উপস্থাপন করুন : প্রধান উপদেষ্টাকে ফখরুল

Image
  অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি, এ অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন।  প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে কী করতে চান, সেটা উপস্থাপন করবেন। আমরা আশা করি, একটা রোডম্যাপের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। শনিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কারের কোনো বিকল্প নেই। আমরা নির্বাচনের ওপর অনেক জোর দিতে চাই। তিনি বলেন, কয়েকজন ব্যক্তি রাষ্ট্র সংস্কার করে দেবেন, এটা আমি বিশ্বাস করি না। জনগণের অংশগ্রহণের মাধ্যমে এ সংস্কার করতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা রয়েছে তারা সবাই যোগ্য ব্যক্তি।

বন্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

Image
  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ রবিবার থেকে বন্যাকবলিত এলাকায় গণরান্না কর্মসূচির পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে তিনি তার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই পরিকল্পনার কথা জানান। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বলেন, ‘আজ থেকে বন্যাকবলিত এলাকায় গণরান্না কর্মসূচির পরিকল্পনা করছি। আপনারা শুকনা খাবারের পাশাপাশি চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন, মসলা নিয়ে আসুন।’ হাসনাত তার আরেক পোস্টের মাধ্যমে জানান, টিএসসিতে শনিবারও তাদের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নদ-নদীগুলোর পানি কমতে শুরু করেছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীর পানি কমছে। বন্যার তথ্য কেন্দ্র বলছে- গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় তেমন বৃষ্টি হয়নি। উজানের নদ-নদীর পানি কমছে। বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থ...

জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে

Image
  দেড় দশক পর প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে জামায়াত। দলটির কার্যালয় এরইমধ্যে খুলে দেয়া হয়েছে। যদিও রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা। ৫ই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে। যদিও কাগজে-কলমে দলটি এখনো নিষিদ্ধ। তবে শেষ পর্যন্ত জামায়াত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে দুই-একদিনের মধ্যেই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে। নিষিদ্ধের আদেশ এবং নিবন্ধনের বিষয়টি ফয়সালার জন্য জামায়াত এরইমধ্যে শিশির মনিরকে আইনজীবী নিয়োগ দিয়েছে। যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী মানবজমিনকে বলেন, জামায়াত নিষিদ্ধের নির্বাহী আদেশটি ন্যায্যতার ভিত্তিতে দেয়া হয়নি। আমরা আশা করি খুব দ্রুতই ওই আদেশ প্রত্যাহার করে নেয়া হবে। সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানও আশা প্রকাশ করেন দ্রুত জামায়াত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা হবে। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ফেরাতেই জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ তা প্র...

বিদ্যুতের দাম কমানোর বিষয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

Image
  আপাতত বিদ্যুতের দাম কমানো হবে কি না তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।  শনিবার (২৪ আগস্ট) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত ৩৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। বিদ্যুতের দাম কমানো হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,  এখন আমাদের এই খাতে বছরে ৪২ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে। এখন থেকে কম দামে বিদ্যুৎ কেনার ব্যবস্থা করা হবে তাহলে ভবিষ্যতে বিদ্যুতের দাম কমে যাবে। তিনি বলেন, এতদিন উন্নয়ন হয়েছে ঢাকা কেন্দ্রিক। এখন থেকে ঢাকার বাইরে মানুষের জন্য উন্নয়ন হবে। আঞ্চলিক উন্নয়নের ফলের জনগণ উন্নয়নের সুফল পাবে। এটা কোনো ঢাকার সরকার না, এটা কোনো দলের সরকার না। সব বৈষম্য দূর করা এই সরকারের মূল লক্ষ্য। ফাওজুল কবির বলেন, বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ রয়েছে। বন্যা-পরবর্তীতে ক্ষয়ক্ষতি নিরূপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছরের অনি...

ভারতে পালানোর সময় মারা গেছেন ছাত্রলীগের সাবেক সম্পাদক পান্না

Image
  বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না ভারতের সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে এ ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে। তবে ইসহাক আলী খান পান্নার ভাগনে কাউখালী উপজেলার চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু জানান, তার মামা পান্না শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তবে কবে, কখন, কীভাবে তারা শিলং পৌঁছেছেন এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, গত ৫ আগস্ট থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। উল্লেখ্য, ১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হন।

আজ রাতে খুলে দেয়া হবে কাপ্তাই বাধের ১৬টি গেট, সতর্কতা জারি

Image
  কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় আজ রাত ১০টায় কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হবে। এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেয়া হয়েছে। শনিবার (২৪ আগস্ট) দুপুর ২ টা ১০ মিনিটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের জানায়, ‘কাপ্তাই হৃদের পানির আজ দুপুর ২টা পর্যন্ত ১০৭ দশমিক ৬৩ ফুট মীন সি লেভেল। যদি সন্ধ্যা নাগাদ ১০৮ ফুট মীন সি লেভেলের কাছাকাছি বা অতিক্রম করে তাহলে রাতে কাপ্তাই স্পীল ওয়ের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে ছেড়ে দেয়া হবে। সকলে সাবধানে থাকুন।’ কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ১০৮ এমএসএল পর্যন্ত বিপৎসীমার অবস্থা সৃষ্টি হয় এবং এই পরিমাপে পৌঁছালে ছাড়া হতে পারে কাপ্তাই বাঁধের পানি। এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেন্দ্রে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সুূত্রঃ চ্যানেল 24

বন্যার মধ্যেই যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

Image
  কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ হচ্ছে। যার ফলে বন্যা দেখা দিয়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে। পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, কোথাও কোথাও আগামী তিনদিন মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি...

আটকের পর বিজিবি সদস্যদেরকে যে প্রলোভন দেখান বিচারপতি মানিক

Image
  সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। ভারত সীমান্তে জঙ্গল থেকে তাকে আটক করা হয়। শুক্রবার রাতে বিজিবি সদর দপ্তরের এক খুদে বার্তায় এই তথ্য জানায়। আটকের পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তার সামনে অবস্থান করা লোকদেরকে বিচারপতি মানিক বলছেন, ‘আমি তোমাদের পয়সা দিয়ে দেব। পয়সা আমি দেব, আমার ভাই-বোন দেবে। জবাবে তাদের মধ্যে একজনকে (যাকে ভিডিওতে দেখা যায়নি) বলতে শোনা যায়, আমাদের পয়সার প্রয়োজন নাই। আপনার সেফটি…। এর পর মানিককে বলতে শোনা যায়, ‘ওই ফালতু লোক দুটাকে আনিও না। আমি এ দেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য’। এই ভিডিওটি যে আসলেই ভারতের ভেতরকার তার প্রমাণ পাওয়া যায় বিজিবির হাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরের আরেকটি ভিডিওতে। সেখানে জিজ্ঞাসাবাদে বিজিবি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন, তিনি ১৫ হাজার টাকার কন্টাক্টে ভারতে যাচ্ছিলেন। কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে ৬০-৭০ লাখ টাকা নিয়ে যায়। এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এর পর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশ...

কুমিল্লায় ঢাবির ১০ ছাত্রকে ‘জিম্মির’ খবর, যা বললেন সমন্বয়ক হাসনাত

Image
  বন্যাকবলিত কুমিল্লার বুড়িচং এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধারকাজে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ ছাত্রকে জিম্মি করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (২৩ আগস্ট) রাতে ফেসবুকে এ ধরনের খবর ছড়িয়ে পড়ে। তবে এ ধরনের কোনও ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২৪ আগস্ট) ভোরে হাসনাত আব্দুল্লাহ রেকর্ড করা ফেসবুক লাইভ ভিডিওতে এ তথ্য জানান। তিনি বলেন, বুড়িচংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী গেছেন এবং এরমধ্যে ১০ জনকে জিম্মি করার খবর এসেছিল। বাকি ৪০ জনকে আলাদা করে ফেলা হয়েছে। আমি নিজে কুমিল্লায় আছি। ত্রাণ কুমিল্লা পুলিশ লাইনসে পৌঁছানোর পর দুর্গত এলাকায় বিতরণ করা হবে। তিনি বলেন, কুমিল্লার যে বিষয়টি দাঁড়িয়েছে, স্থানীয় পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। ওসিকে সেখানে পাঠানো হয়েছে। তারা জানিয়েছেন, খবরটি সাব্বির নামে যার মাধ্যমে এসেছে, তার ফোন নম্বরে রিচ করা যায়নি। এ খবরটির সত্যটা কতটুকু, সেটি নিয়েও আমরা সন্দিহান। ওসি নিজে গিয়েছেন, এখনও এ ধরনের খবর পাওয়া যায়নি। অনেকে ভাবছে, তাদেরকে ডাকাত সন্দেহে এলাকাবাসী হয়তো আটক ক...

ব্রিটিশ পাসপোর্টসহ যা যা নিয়ে ভারতে পালাচ্ছিলেন মানিক

Image
  সিলেটের কানাইঘাট দনা সীমান্ত দিয়ে ভারতে পলায়নকালে বিজিবির হাতে আটক হয়েছেন আলোচিত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তাকে আটকের সময়ের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। শুক্রবার (২৩ আগস্ট) ওই সীমান্ত এলাকা থেকে রাত ১১টা ২০ মিনিটে আটক করা হয় সাবেক এ বিচারপতিকে। পালিয়ে যাওয়ার সময় নগদ ৬০ থেকে ৭০ লাখ টাকা, ব্রিটিশ পাসপোর্টসহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী সঙ্গে নিয়েছিলেন মানিক। কিন্তু যাদের সঙ্গে তিনি পালিয়ে যাওয়ার চুক্তি করেছিলেন, তারাই নগদ সব টাকা নিয়ে চলে যান তাকে একা ফেলে। তবে আটকের সময় বিজিবি তার কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা জব্দ করেছে। আটকের পর বিজিবির সদস্যরা বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন মানিককে। কী কী নিয়ে পালাচ্ছিলেন— বিজিবি সদস্যদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, নগদ কিছু টাকা, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড।’ এ সময় পাশ থেকে একজন জানতে চান, ‘আজকে আটকের সময় আপনার সঙ্গে কী ছিল?’ জবাবে সাবেক এই বিচারপতি বলেন, ‘তেমন কিছু ছিল না। চল্লিশ হাজারের মতো টাকা ছিল। গতকাল ৬০-৭০ ...

ঢাবিতে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা

Image
  দেশ ও জাতির উন্নয়নে কাজ করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নেতৃত্ব উন্নয়ন সংসদের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সিদ্দিক হোসাইন এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএমডি জিদান এর যৌথ উদ্যোগে নিউক্লিয়াস পার্টি’ (Nucleus Party of Bangladesh – NPB) নামক নতুন একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ দল আত্মপরিচয় দিয়ে গঠিত হয়। এ সময় দলটির নেতৃবৃন্দ জানান, প্রতিবেশী দেশ কিভাবে আন্তর্জাতিক নদীতে বাঁধ নির্মাণ করে প্রতিবছর বাংলার মানুষের ব্যাপক জান-মালের ক্ষতি সাধন করে যাচ্ছে; যা অত্যন্ত দুঃখজনক। তাই এই সমস্যার স্থায়ী সমাধান আমাদেরকেই করতে হবে। আমরা আর পানিতে ডুবে মরতে চাই না। উন্নয়নের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ এর জীবনের নিরাপত্তা বিধান করা। যে উন্নয়ন মানুষের জীবন রক্ষা করতে পারে না, সেটি উন্নয়ন নয়। উন্নয়নের নামে বোকা বানিয়ে জনগনকে শোষণ করে আসছে সকল সরকার। তাই এখন থেকে আমরা সচেতন থাকবো এবং নিজেদের অধিকার আদাযয়ে ঐক্যবদ্ধ হবো। নিজেদের দক্ষতা এবং প্রজ্ঞার মাধ্যমে দেশ ও জাতির জীবন রক্ষার্থে পরিকল্পনা করে উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখব। এই মুহূর্তে ...

তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল নিয়ে রিমান্ডে মুখ খুললেন আনিসুল হক

Image
  বাংলাদেশে আপিল বিভাগ ২০১১ সালের ১০ মে তত্ত্বাবাবধায়ক সরকার ব্যবস্থা সর্ম্পকিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছে। একই সাথে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও দুটি সংসদ নির্বাচন হতে পারে। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন করেনি। ১৩ বছর পর রিমান্ডে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ব্যাপারে মুখ খুললেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট এই দুই ব্যক্তিকে গত ১৩ আগস্ট রাতে রাজধানীর সদরঘাট এলাকা দিয়ে নৌপথে পালিয়ে যাওয়ার সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা ডিবি কার্যালয়ে রিমান্ডে আছেন। রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয়, আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন, এতে লাভ কী হয়েছে? উত্তরে তিনি বলেন, ‘এটা আমি বানাইনি। এটা তো তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে।’ এ সময় ডিবি কর্মকর্তা বলেন, ‘যে মন্ত্রণালয়ই আইন তৈরি করুক না কেন সেটা ভেটিংয়ের জন্য তো অবশ্যই আইন মন্ত্রণাল...

যে কারণে আরেকটি নোবেল পুরস্কার পেতে পারেন ড. ইউনুস

Image
  ড. মুহাম্মদ ইউনুস, যিনি বিশ্বের কাছে “ড. ইউনিভার্স” নামে পরিচিত, তাঁর মাইক্রোক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে একটি বিপ্লব সৃষ্টি করেছেন। এই কাজের জন্য তিনি ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তবে তাঁর অবদান এখানেই শেষ নয়। ২০১৭ সালে প্রকাশিত তাঁর বই “A World of Three Zeros” এ, ড. ইউনুস একটি নতুন এবং সাহসী ধারণা উপস্থাপন করেছেন, যা তিনি “Three Zeros” থিয়োরি নামে পরিচিত করেছেন। এই থিয়োরি তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে গঠিত: Zero Poverty, Zero Unemployment, এবং Zero Net Carbon Emissions। এই ধারণা বাস্তবায়িত হলে এটি আবারও ড. ইউনুসকে নোবেল পুরস্কারের মঞ্চে নিয়ে আসতে পারে, এবং কেননা এই থিয়োরি আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধান হিসাবে বিবেচিত হতে পারে। Zero Poverty: দারিদ্র্যের অবসান ড. ইউনুসের Three Zeros থিয়োরির প্রথম লক্ষ্য হল Zero Poverty, অর্থাৎ দারিদ্র্যের সম্পূর্ণ অবসান। তিনি বিশ্বাস করেন যে দারিদ্র্য কেবল অর্থনৈতিক সমস্যার ফল নয়, বরং এটি একটি সামাজিক সমস্যা যা সঠিকভাবে সমাধান করা সম্ভব। মাইক্রোক্রেডিট ধারণার মা...

ভারতে কতদিন থাকতে পারবেন শেখ হাসিনা তা নিয়ে কৌতূহল রয়েছে

Image
  ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। বিভিন্ন দেশে তার যাওয়ার শোনা যাচ্ছিল কিন্তু তিনি এখনো সে দেশেই আছেন। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এই পাসপোর্ট বাতিল হলে শেখ হাসিনা কতদিন ভারতে থাকতে পারবেন তা নিয়ে কৌতূহল রয়েছে। কারণ যে পাসপোর্টের বলে শেখ হাসিনা ভিসা ছাড়াই ভারতে অবস্থান করছেন, সেই কূটনৈতিক বা লাল পাসপোর্ট বাতিল হয়ে যাবে স্বাভাবিক নিয়মে। অন্যদিকে গত কয়েক দিন হত্যাসহ একাধিক মামলার আসামি হয়েছেন শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনারও দাবি উঠেছে। বাংলাদেশ-ভারতের মধ্যে যে বন্দিবিনিময় চুক্তি রয়েছে, তার আওতায় শেখ হাসিনাকে ভারত সরকার আদৌ বাংলাদেশে ফেরত পাঠাবে কি না, সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। দিল্লির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা ভারতের প্রায় ৫০ বছরের পুরনো বন্ধু। তাকে সর্বোচ্চ সুরক্ষা দিতে চেষ্টা করবে দেশটি। সে ক্ষেত্রে বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরানো কঠিন হয়ে যাবে। এ ক্ষেত্রে ভারত সরকার নানা কৌশল অব...

এবার সেভেন সিস্টার নিয়ে ভারতকে সতর্ক করলো ব্রিটিশ সংস্থা

Image
  এবার সেভেন সিস্টার নিয়ে ভারতকে সতর্ক করলো আন্তর্জাতিক গবেষণা সংস্থা-দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ বা আই.আই.এস.এস। শেখ হাসিনাকে আশ্রয় আর বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো।  বিচ্ছিন্নতাবাদী তৎপরতাই শুধু নয়; ভারতকে জঙ্গিবাদী অপতৎপরতা মোকাবেলার প্রস্তুতি রাখার সতর্কবার্তাও দিয়েছে লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটি। ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতের আশ্রয় নেয়ার পর থেকে অস্বস্তিকর অবস্থা পার করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। এরইমধ্যে তাঁর বিরুদ্ধে দাখিল হয়েছে হত্যা-দুর্নীতিসহ কয়েক ডজন মামলা। তাকে দেশে ফেরত পাঠানোর জোর দাবি উঠলেও আপাতত শেখ হাসিনাকে আগলে রাখার কৌশল নিয়েছে তাঁর পরীক্ষিত মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে প্রতিবেশী দেশের সাথে পারস্পরিক সম্পর্ক ঝুঁকিতে পড়ায় চরম দোটানায় ভারত। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের অনড় অবস্থান এই পরিস্থিতি আরও দীর্ঘায়ীত হবার পূর্বাভাস দিচ্ছে। এমন পরিস্থিতিতে কোন প...

কাদের আমাকে মারতে আসায় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলি: পলক

Image
  শেখ হাসিনার সরকারে পতনের পর গ্রেফতার রথী-মহারথীরা নানা প্রশ্নবাণে জর্জরিত। ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর নানা তথ্যও।  বেশি জেরার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। তারা ডিবিকে জানিয়েছেন, আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে কথা বলায় পলককে গণভবন থেকে বের করে দেওয়া হয়েছিল। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চাপের কারণেই টেন মিনিট স্কুলের সঙ্গে ৫০০ কোটি টাকার চুক্তি বাতিল করা হয়। টুকু জানান, মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার ছিল না। শুধু প্রধানমন্ত্রীর ইচ্ছায় তিনি মন্ত্রী হয়েছিলেন। সালমান এফ রহমান বলেন, এর আগে আমি ২ বছর জেল খেটেছি। সুতরাং আমার কোনো সমস্য হবে না। তবে আমাকে জেলে রাখা হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আর জিয়াউল আহসান বলেন, আমার ওপর বিশেষ দায়িত্ব ছিল। আমার প্রতিষ্ঠান থেকে সবার মোব...